শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তান, ভারত ‘দুশমন’: জরিপ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশের বেশিরভাগ জনগণ ভারতের মোকাবেলায় পাকিস্তানকে অধিক ভালো বন্ধু মনে করে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়।

গ্যালাপ পাকিস্তানের একটি জরিপের সূত্রে ওই প্রতিবেদনে জানানো হয়, জরিপে অংশ নেয়া ৪৬ শতাংশ বাংলাদেশী মানুষ পাকিস্তানকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে। বিপরীতে ভারতকে সমর্থনকারী বাংলাদেশী জনগণের সংখ্যা মাত্র ১১ শতাংশ। অবাক করা বিষয় হলো— ৪৭ ভাগ সাধারণ বাংলাদেশী মনে করে যে, ভারত তাদের ‘দুশমন’, যা মূলত দুই দেশের মধ্যকার নেতিবাচক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে।

সাম্প্রতিককালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা অতিবাহিত হলো, সেখানেও বাংলাদেশী জনগণ পাকিস্তানের প্রতি বেশি সমর্থন প্রকাশ করেছে বলে জরিপে জানানো হয়। বলা হয়, ৫৪ শতাংশ বাংলাদেশী নাগরিক এক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করেছে, আর ভারতের পক্ষে ছিল মাত্র ৯ শতাংশ বাংলাদেশী।

এ ছাড়া ৪৬ শতাংশ নাগরিক মনে করে যে, সদ্যই ঘটে যাওয়া পাক-ভারত সঙ্ঘাতে পাকিস্তান বিজয়ী হয়েছে, আর ভারতকে জয়ী মনে করছে মাত্র ৬ শতাংশ বাংলাদেশী মানুষ।

জরিপে এও বলা হয়েছে যে, বাংলাদেশের অন্যান্য বন্ধুপ্রতিম দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান শীর্ষে, যা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102