শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই ব্যতিক্রমী মানবিক এক ঘটনার খবর উঠে এসেছে।। জানা যায়, পরীক্ষার্থী অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছালে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি।

ঘটনাটি ঘটে মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের সামনে। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বিবৃতি দিয়েছেন।

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার গণমাধ্যমকে জানান, “মানবিক বিবেচনায় এই শিক্ষার্থীর পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি গ্রহণের সম্ভাব্য সমাধান খোঁজা হচ্ছে।”

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতি

তিনি আরও বলেন, “তার এই দুঃসময়ে আমরা সমব্যথী। পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।”

শিক্ষা সংশ্লিষ্ট মহলে এ ধরনের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102