শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছে কিছুজন: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইনকাম ট্যাক্স অফিসে আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে- বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ জুন) দুপুরে নয়া পল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়। কারণ, বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে, তারা কেউ বিএনপির নয়।

এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি গড়বে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল।

এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, ‘শুধু ক্ষমতার পালাবদল নয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102