রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় : রুবেল দৌলতদিয়া ঘাটে মধ্যরাতে বাসে আগুন অপ্রতিম হত্যার ‘রহস্য উন্মোচিত’, বিস্তারিত জানাবে সংবাদ সম্মেলনে শাহজালাল বিমানবন্দরে কমোডের ট্যাংকে মিলল ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইরানের শব্দভাণ্ডারে ‘আত্মসমর্পণ’ শব্দটি নেই

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

“যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে, যখন ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু তা কখনোই হবে না,” — এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বৃহস্পতিবার আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে খামেনির বক্তব্য তুলে ধরে বলা হয়, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে এই ভেবে যে, না হলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। অথচ সেই যুদ্ধেও ওয়াশিংটন কিছু অর্জন করতে পারেনি, বরং বিশ্বজুড়ে নিজেদের দুর্বলতা উন্মোচন করেছে।

এক্স (সাবেক টুইটার) এ খামেনি আরও বলেন,
“অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি সকল প্রতিরোধকামীকে অভিনন্দন জানাই।”

গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল সরাসরি সংঘাতের পর খামেনি নিরাপত্তার স্বার্থে গোপন অবস্থানে চলে যান। যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন, কিন্তু এখনো রয়ে গেছে চরম উত্তেজনা এবং ভবিষ্যৎ সংঘর্ষের আশঙ্কা।

খামেনি স্পষ্ট করে দিয়েছেন,
“আমরা আত্মসমর্পণকারী জাতি নই—আমরা লড়ি, ধ্বংস করি, এবং টিকে থাকি।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102