শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

জামায়াতের লাঠিচার্জ ভিডিও ফাঁসে পালাল ওসি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

১৩ বছর আগে জামায়াত-শিবির কর্মীদের লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী গোপনে থানা ছাড়ার অভিযোগ উঠেছে।

ওসি হাসমত আলী ১৩ জুন ওই থানায় যোগদান করেন। গতকাল বুধবার (২৫ জুন) তিনি গোপনে থানা ছেড়ে চলে যান। তবে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

২০১২ সালের ৫ নভেম্বরের ওই ভিডিওতে দেখা যায়, জয়পুরহাট শহরে জামায়াতের মিছিলে থানা এসআই হাসমত আলী লাঠিচার্জ করছেন। লাঠিচার্জে তখনকার জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ নেতাকর্মীরা গুরুতর আহত হন। ওই দিন গুলিতে একটি শিবির কর্মীও নিহত হন।

১৩ বছর পর ভাইরাল হওয়া এই ভিডিওর প্রেক্ষিতে ওসি হাসমত আলীর এই আচরণ দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102