শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

২৪ ঘণ্টা সময়, কমিশনার সরান: বিএনপি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ দাবি করেছে বিএনপি। বুধবার (২৫ জুন) রাতে খুলনা বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চারটি মামলার এজাহারভুক্ত আসামি এসআই সুকান্তকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলেও, কেএমপি কমিশনারের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। এতে বিএনপি উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে।

নেতারা অভিযোগ করেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ও বর্তমান কমিশনারের ওপর বর্তায়। তারা বলেন, “কমিশনার জুলফিকার আলী হায়দার পতিত সরকারের পক্ষ অবলম্বন করছেন এবং পুলিশের নিরপেক্ষতা বিনষ্ট করছেন।”

বিবৃতিতে আরো বলা হয়, এসআই সুকান্ত জুলাই-পরবর্তী ছাত্র-জনতার আন্দোলনে হামলার শত শত অভিযোগে অভিযুক্ত। তাকে ছেড়ে দেওয়ার ঘটনাকে আইনের অপব্যবহার এবং পক্ষপাতমূলক আচরণ হিসেবে উল্লেখ করে নেতারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে খুলনাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে নামা হবে।

বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগরের একাধিক নেতার নামও উল্লেখ করা হয়েছে, যারা এ দাবিতে ঐকমত্য পোষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102