বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

‘এগুলো মব নয়, এটা প্রেসার’- প্রেস সচিব

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাকে ‘মব অ্যাকশন’ হিসেবে চিহ্নিত করার সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আপনারা যেটা মব বলছেন, আমি বলছি সেটা জনগণের চাপ। যারা ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন, তারা আজ ক্ষোভ প্রকাশ করছেন।”

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইন বিশ্লেষণ’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, “আমরা অতীতে একক নিয়ন্ত্রণে থাকা মিডিয়া দেখেছি। এখন চাইছি কেউ যেন চাপের মুখে না পড়ে।”

তিনি অভিযোগ করেন, “গত সরকারের সময়ে সাংবাদিকদের ওপর প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ হতো। মন্ত্রী-ডিজিএফআই-ডিবির পক্ষ থেকেও ফোনে হস্তক্ষেপ হতো।”

প্রেস সচিব দাবি করেন, “বিগত সরকারের ঘনিষ্ঠ কিছু সাংবাদিকের একাউন্টে হাজার কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে, তারা এখনো ক্ষমা চাননি। বরং নতুন সরকারের কাছ থেকেও সুবিধা আদায়ের চেষ্টা চলছে।”

গণমাধ্যমে আস্থাহ্রাস প্রসঙ্গে তিনি বলেন, “পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা গণআস্থার ঘাটতি তৈরি করেছে। এখন কেউ কাগজ পড়ে না, মানুষ ভিডিও দেখে।”

তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার প্রোটেকশন আইন আনা হয়েছে, যাতে কারও আপত্তি নেই। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “মিয়ানমারে মিথ্যা প্রচারেই রোহিঙ্গা নিপীড়ন বেড়েছে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102