শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে তিনজনের ফাঁসি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, অভিযুক্তরা দেশটিতে “হত্যাকাণ্ড চালাতে ব্যবহৃত সরঞ্জাম পাচারের চেষ্টা” করছিলেন।

দণ্ডপ্রাপ্তদের নাম ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রসুল আহমেদ রসুল। তাদের বিরুদ্ধে মোসাদের সহযোগী হিসেবে কাজ করা এবং জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় মিজান।

এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।

এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্যাতনের অভিযোগ নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102