সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্থিতিশীল রাজনীতিতে ঋণ ছাড়: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের অর্থনৈতিক গতি অনেকাংশেই রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে। বর্তমানে তেমন অনিশ্চয়তা না থাকায় এবং ফেব্রুয়ারির দিকে জাতীয় নির্বাচনের ঘোষণা আসায় আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো ঋণ অনুমোদনে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এনবিআরে আগে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না, ফলে কিছু সংখ্যক ব্যবসায়ীই সুবিধা পেতেন। এখন স্বার্থের দ্বন্দ্ব থেকেই আন্দোলনের সূত্রপাত।”

তিনি আরও বলেন, “আগামী ২৬ জুন বৃহস্পতিবার আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা হবে। ক্যারিয়ার নিয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বরং তাদের স্ট্যাটাস বাড়বে, বিষয়টি আগেই জানানো হয়েছে। কিন্তু কেউ কেউ ভুল ব্যাখ্যা দিয়ে কর্মকর্তাদের প্রভাবিত করছে।”

এদিকে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন জানান, এর প্রভাব গম বা জ্বালানি আমদানিতে পড়বে না, তবে সার আমদানিতে সামান্য বাধা সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102