সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য সম্পর্ক জোরদারে বিজিএমইএ প্রতিনিধিদল যাবে আঙ্কারায় গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে পরীক্ষার্থীরা’ জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার ‘ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার।

গাজায় হামাসের তান্ডবে ৭ ইসরায়েলী সেনা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের এক বিস্ফোরণে একজন অফিসারসহ সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পৃথক আরেক হামলায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সংবাদ সংস্থা রয়টার্স ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, খান ইউনিসে সেনাদের গাড়ির নিচে পেতে রাখা একটি বিস্ফোরক ডিভাইস (IED) বিস্ফোরিত হলে ওই প্রাণহানি ঘটে। বিস্ফোরণে গাড়িটিতে আগুন ধরে যায়, এবং তাৎক্ষণিকভাবে সাত সেনা প্রাণ হারান।

এই ঘটনায় গাজায় চলমান সংঘর্ষে সেনা হতাহতের সংখ্যা আরও বাড়ল। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসের শুরু থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৯ সেনা নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন এবং অঞ্চলটির অবকাঠামো ধ্বংসের মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102