শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

মিত্রদের আগুনে পুড়তে পারে মার্কিন ঘাঁটি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইরানে মার্কিন সামরিক হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা জোরালো হয়ে উঠেছে। আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইরানের মিত্র গোষ্ঠীগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের জবাব দেওয়ার অধিকার রয়েছে। তবে শুধু তেহরান নয়, বিভিন্ন ইরানি-ঘনিষ্ঠ গোষ্ঠীও নিজেদের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা স্বার্থে আঘাত হানতে পারে।”

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে, যেগুলো বর্তমানে উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

এদিকে, ইরানে আরও এক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, বিষয়টি শুধু ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বেই সীমাবদ্ধ নেই। এই সংঘাত এখন পরোক্ষ যুদ্ধের পথে অগ্রসর হচ্ছে, যার প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

আন্তর্জাতিক সম্প্রদায় এখন দ্রুত যুদ্ধ এড়ানোর কূটনৈতিক পথ খুঁজছে। তবে বাস্তবতা হলো, অঞ্চলটি দাঁড়িয়ে আছে আরেকটি বিস্তৃত সংঘাতের দ্বারপ্রান্তে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102