মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দাবি আদায়ে অনড় মেডিকেল শিক্ষার্থীরা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনে আশ্বস্ত না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কলেজ প্রশাসনের হোস্টেল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে তারা জানিয়ে দিয়েছেন— দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ছাড়বেন না।

রোববার (২২ জুন) সকালে কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আলমের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়। বৈঠকে কোনো আশ্বস্তকারী সিদ্ধান্ত না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছেন— সোমবার দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঝুঁকিপূর্ণ হল পরিদর্শনে না এলে আন্দোলন আরও কঠোর হবে।

এর আগে শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের সিদ্ধান্ত জানানো হয়। তবে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: দ্রুত নতুন ছাত্রাবাস-ছাত্রীনিবাস নির্মাণের বাজেট পাস, বিকল্প আবাসন নিশ্চিতকরণ, নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন, বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

অধ্যক্ষ ডা. কামরুল আলম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা মেনে নেওয়া হলেও তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব নয়। তবে পরিস্থিতি উত্তপ্ত হলেও আলোচনার মাধ্যমেই সমাধান চান বলে জানান তিনি।

এদিকে ছাদের পলেস্তরা খসে পড়াসহ ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে শিক্ষার্থীরা হোস্টেলে নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102