মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দক্ষিণ খানে গণতন্ত্রের শপথে বিএনপির নবায়ন কর্মসূচি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন দক্ষিণ খান থানা এলাকায় রবিবার (২২শে জুন,২০২৫) অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সদস্য নবায়ন কর্মসূচি। দক্ষিণ খান থানার নেতাকর্মীদের বিপুল উৎসাহ ও উপস্থিতিতে এ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

দক্ষিণ খানে বিএনপি’র সদস্য নবায়ন কর্মসূচি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মোস্তফা জামান। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও বার্তা কর্মীদের মাঝে পৌঁছে দেন।

নেতারা বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপকল্প বাস্তবায়নে দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

প্রচণ্ড গরম উপেক্ষা করে কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—দলের প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবিচল অঙ্গীকার।

আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বিএনপি কর্মী ও সমর্থক অংশ নেন। সকলের কণ্ঠে ছিল একটাই প্রত্যয়—“সিরাতুল মুস্তাকিম”-এর পথে চলেই গড়ে তোলা হবে আগামী দিনের নতুন বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102