শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

ইরাক আগ্রাসনের মতো মিথ্যা অজুহাতে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২১ জুন, ২০২৫
ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা ‘মিথ্যা অজুহাতের’ ওপর ভিত্তি করে চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি এই হামলার তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সঙ্গে।আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাজেরানি বলেন, ‘ইরান বহুবার বলেছে—যদি পারমাণবিক অস্ত্রই মূল সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, সেসব তৈরির কোনো ইচ্ছা আমাদের নেই।’

তিনি আরো বলেন, ‘এই পথ তো আগেও বহুবার অনুসরণ করা হয়েছে।

ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের প্রতিক্রিয়া ‘বৈধ আত্মরক্ষা’ বলে দাবি করেন তিনি। মোহাজেরানি বলেন, ‘গত ২০০ বছরে ইরান কখনও কোনো যুদ্ধ শুরু করেনি। আমরা যুদ্ধ শুরু করতে আগ্রহী নই এবং সচেতনভাবে তা এড়িয়ে চলি।’ইরানি মুখপাত্র আরো বলেন, ‘আমরা এখন যে প্রতিক্রিয়া দেখছি, তা একটি বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ, যা আন্তর্জাতিক সব প্রটোকলে ইরানের অধিকার হিসেবেই স্বীকৃত।

’ বিশ্লেষকদের মতে, এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার পটভূমিতে ইরানের অবস্থানকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার কূটনৈতিক প্রচেষ্টা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102