রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল অধিদপ্তর দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ৭ হাজার মেগাওয়াট অর্জন সম্ভব : বিইআরসি গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২১ জুন, ২০২৫
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।মিলন আলী লিমন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোর ৫টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামুনিশন, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102