শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

৫ই আগস্ট এখন থেকে রাষ্ট্রীয় দিবস

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ছাত্র-জনতার আন্দোলন থেকে জন্ম নেওয়া ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মরণে ৫ আগস্টকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। এই দিনটি এখন থেকে প্রতি বছর সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ ঘোষণা দেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং চলতি বছর থেকেই তা কার্যকর হবে।

২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণ-প্রতিরোধ একপর্যায়ে পরিণত হয় দেশব্যাপী অভ্যুত্থানে। ৫ আগস্ট সেই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন ও দেশত্যাগ করেন। নিহত হন সহস্রাধিক আন্দোলনকারী, আহত হন হাজার হাজার।

ফারুকী বলেন, “এই দিবস শুধু স্মরণ নয়, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উদযাপন করা হবে।”

তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি পালিত হবে, যার মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে।
সাংস্কৃতিক ও প্রশাসনিক আরও কয়েকটি সিদ্ধান্তও গৃহীত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর

  • ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের প্রস্তুতি

  • দুটি পৃথক কমিটি গঠন, নেতৃত্বে থাকবেন ড. সি আর আবরার ও ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামী ২৩ জুন কর্মসূচির বিস্তারিত প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102