শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে চলমান শুল্ক আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, ড. খলিলুর রহমান মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করেন এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকগুলোতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে সমঝোতা ও দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102