শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার মেডিকেল চেকআপ আজ সন্ধ্যায়

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এসব রোগের নিয়মিত পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসার অংশ হিসেবেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে—এমনটাই জানিয়েছে দলটির পক্ষ থেকে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় গুলশানের ফিরোজা বাসভবন থেকে তাকে হাসপাতালের উদ্দেশে রওনা করানো হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তার সঙ্গে থাকবেন বিএনপির একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারও।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। সেজন্যই এ সফর। বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালেই এসব পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। এরপর ৮ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে তাকে সোজা ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়। সেখানকার ১৭ দিনের চিকিৎসা শেষে ছেলেকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যান তিনি। প্রায় চার মাস লন্ডনে অবস্থান শেষে চলতি বছরের ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে, তার হাসপাতাল যাত্রা ঘিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102