মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিএনপি সদস্য নবায়নে নতুন বাংলাদেশ গড়ার ডাক

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) উত্তরা সানভীম স্কুল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে সর্ব সাধারণের অংশগ্রহণ । ছবি: উত্তরা নিউজ

তিনি বলেন, “ ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর আমাদের ওপর নিপীড়ন চালিছে। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। পুলিশকে দলীয়করণ করেছে।

তিনি আরও বলেন, ১৫ বছরের সংগ্রামের পর আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। এখন সময় এসেছে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার—যেখানে থাকবে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার।”

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক বলেন, “সদস্য নবায়নে কোনো সুবিধাবাদী বা অন্য দলের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে জায়গা দেওয়া হবে না।”

প্রধান বক্তা হাজী মো. মোস্তফা জামান দলের দুর্দিনে পাশে থাকা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন—এই প্রত্যাশা আজ জনগণের কণ্ঠে।”

সভাপতির বক্তব্যে তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ খোকন জানান, “এই কার্যক্রম শুধু পুরাতন সদস্যদের জন্য। দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102