মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ইশরাকের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্সের’ অভিযোগ আসিফ মাহমুদের

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শপথ গ্রহণ না করেও মেয়রের দায়িত্বে থেকে সরকারি কাজে বাধা প্রদান করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কার্যকলাপকে ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবে উল্লেখ করেছেন।

উপদেষ্টা সজীবের অভিযোগ, ইশরাক হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশগ্রহণের মাধ্যমে নাগরিক সেবায় বাধা সৃষ্টি করছেন। তিনি বলেন, “ইশরাক অফিসিয়ালি কোনো দায়িত্ব গ্রহণ করেননি, তবুও তিনি নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে অফিস দখল করেছেন।”

বর্তমানে এই অবস্থা অব্যাহত থাকলে নগরীর নাগরিক সেবা সম্পূর্ণরূপে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টার মতে, প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য ইশরাকের এই হস্তক্ষেপ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102