সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করা কে এই বাজুনু নারীদের জন্য আসছে আরো ১০০ পিংক বাস প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

তুরাগে বিতর্কিত ওসির পোস্টিং বাতিল, আন্দোলন স্থগিত

ইমাম হাসান, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

তুরাগ থানায় একজন বিতর্কিত ওসির পোস্টিং আদেশের প্রতিবাদে মঙ্গলবার সকালে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। সকাল ১১টা ২০ মিনিটে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন ১০–১৫ জন সংগঠক ও কর্মী।

আন্দোলনকারীদের দাবি ছিল, “ফ্যাসিস্ট সমর্থক” হিসেবে পরিচিত একজন কর্মকর্তাকে তুরাগ থানায় পদায়নের উদ্যোগ জনগণের ন্যায্য অধিকারের পরিপন্থী। আন্দোলনের নেতৃত্ব দেন তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নুর মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক সরদার রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিফাত হোসেন ও যুগ্ম আহ্বায়ক মামুনুরসহ অন্যনারা।

একপর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান খান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং জানান, বিতর্কিত ওসির পোস্টিং আদেশ বাতিল করা হয়েছে। পরে উপ-কমিশনারের সাথেও সরাসরি কথা বলে আন্দোলনকারীরা এ বিষয়ে নিশ্চিত হন এবং কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তবে আন্দোলনকারীরা হুঁশিয়ার করে বলেন, “পুনরায় এমন উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।”

স্থানীয় তরুণ সমাজ এই প্রতিবাদকে প্রশাসনিক স্বচ্ছতার দাবিতে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102