রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন: আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আধুনিক বহুমাত্রিক ‘জিয়া হল’ দ্রুত পুনঃনির্মাণের দাবিতে খুলনায় মানববন্ধন ডিজিটাল যুগে নৈতিক সাংবাদিকতা গড়ে তুলতে এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শর্ট কোর্সের উদ্বোধন আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ইরান সঙ্কটে নাগরিক ফিরিয়ে নিচ্ছে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইরান-ইসরাইল সংঘর্ষের মধ্যে নিজের দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে মঙ্গলবার সকালে জানিয়েছে, “তেহরান থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক, যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন, তাদেরও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে।”

মন্ত্রণালয় এটাও জানিয়েছে যে, কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস।

মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে, ইরানের উর্মিয়া শহর থেকে ১১০জন ভারতীয় ছাত্রছাত্রী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন সোমবার সন্ধ্যায়।

ইরানের আকাশ সীমা আগে থেকেই বন্ধ রয়েছে, তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হবে না।

সেজন্য আজারবাইজান, তুর্কমেনিস্তান আর আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দের।

অন্যদিকে, প্রায় ৬০০ ভারতীয় ছাত্রছাত্রীকে তেহরান থেকে সরিয়ে নিয়ে কুমে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতো ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে প্রায় ছয় হাজার সেখানে পড়াশোনা করেন।

ভারতের যত নাগরিক তেহরানে আছেন, তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের অবস্থান আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখেন, এই অনুরোধ জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102