শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা চালু করায় প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা জানালেন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে তিনি ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় ধন্যবাদ জানান। রাইল জানান, এখন থেকে ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে।

দ্বিপাক্ষিক বাণিজ্য, নির্বাচন, সাংবিধানিক সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, জুলাইয়ে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছে সরকার।

রাইল জানান, অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে নির্বাচন কমিশনকে সহায়তায় ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার দেবে এবং রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ ৫৫৩.৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102