সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অতি বৃষ্টি ও ঝড়ো হাওয়া, উপকূলে ৩নং সতর্কতা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশ উপকূল ও সমুদ্র এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় দমকা বা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে পরবর্তী সময়ে সতর্কতা বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ আবহাওয়া তথ্য ও নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102