শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

সরকারি চাকরি অধ্যাদেশ, পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে জাতিসংঘের ‘বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দল’-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “আমি এই অধ্যাদেশ প্রণয়নের সময় দেশের বাইরে ছিলাম, সরাসরি যুক্ত ছিলাম না। পরে অধ্যাদেশটি দেখে মনে হয়েছে, কিছু কিছু জায়গায় এটা পুনর্বিবেচনার প্রয়োজন আছে।”

তিনি আরও জানান, বিকেল ৪টায় অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির বৈঠক বসছে। কমিটি অধ্যাদেশ পর্যালোচনা করে দ্রুত সুপারিশমালা উপদেষ্টা পরিষদের সভায় তুলে ধরবে।

সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আপনারা একটু ধৈর্য ধরুন। কমিটি কী করছে তা দেখুন। যদি মনে হয় ভালো হচ্ছে না, তখন কর্মসূচি দিন। কিন্তু যেন সরকারি কাজে বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

সরকার এই বিষয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা চায় বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102