বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও খাবার বিতরণ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

১৫ জুন ২০২৫, রবিবার — ঢাকার দক্ষিণখান আজিমপুর কাঁচাবাজার এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে দক্ষিণখান থানা বিএনপি। অনুষ্ঠানের উদ্যোগ নেন দক্ষিণখান থানা বিএনপির নেতা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম রাজ্জাক ও আফাজ উদ্দিন আফাজ। এছাড়া মহানগর উত্তর বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দক্ষিণখান থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতিতে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত সুস্থতা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্য ও অঙ্গীকারের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102