মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নিরাপত্তা রক্ষায় রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাংকার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা মন্ত্রীদের সঙ্গে বিজিএমইএ বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে পরিবেশবান্ধব: উপদেষ্টা রিজওয়ানা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব এক আদর্শ শিক্ষাঙ্গনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৬ই জুন,২০২৫) শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে।”

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দ ভবিষ্যতে আরও বাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাইয়ুম আরা বেগম, উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়াসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এরপর উপদেষ্টা চৌহালীর এনায়েতপুর স্পার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102