বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের উড়াল সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু গ্রেপ্তার কওমি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

পারমাণবিক অস্ত্রই ইরানের সুরক্ষা: সাবেক পাক জেনারেল

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক জেনারেল খালিদ নাঈম লোদি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উর্দু চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ইরান পরমাণু অস্ত্র তৈরি ও তা পরিচালনার কাঠামো গড়ে তোলে, তবে কেউ আর দেশটির অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারবে না।

তিনি বলেন, ইরান বর্তমানে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও উৎক্ষেপণ ব্যবস্থা গড়ে তুলেছে। তবে পরমাণু অস্ত্র ছাড়া দেশটি আন্তর্জাতিক চাপ ও হুমকি থেকে মুক্তি পাবে না।

জেনারেল লোদি লিবিয়া ও ইরাকের উদাহরণ টেনে বলেন, এই দেশগুলো পরমাণু প্রতিরোধ না থাকায় বিদেশি হামলার শিকার হয়েছে। তার মতে, বর্তমান বিশ্বে শক্তির ভাষাই সবচেয়ে কার্যকর।

তিনি ইরানের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে পারমাণবিক কর্মসূচির যৌথ প্রস্তাবকে চতুর কূটনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেন। এতে আঞ্চলিক স্বচ্ছতা বাড়বে এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যুক্তি দুর্বল হবে।

শেষে তিনি বলেন, ইরান নিষেধাজ্ঞার মাঝেও নিজেদের সামরিক ও অর্থনীতিতে উন্নতি করেছে, যা মুসলিম বিশ্বের জন্য একটি উদাহরণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102