শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মায়ের পর এবার শিশু কন্যার মৃত্যু ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত স্পিকারের সেই বক্তব্য নিয়ে যা বললেন তাসনিম জারা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন

চীনা দূতের সঙ্গে বিএনপির কূটনৈতিক আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: রবিবার, ১৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এইচ. ই. লিউ ইয়ুইনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
রোববার (১৫ জুন) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং আসন্ন বিএনপি প্রতিনিধিদলের চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
চলতি মাসের শেষদিকে বিএনপির একটি প্রতিনিধিদল চীন সফরে যাবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এদিকে চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বৈঠককে ‘দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতার অংশ’ হিসেবে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

বিএনপির নেতারা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এই ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন চীন সফরে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত বিভিন্ন বিষয় আলোচনার কেন্দ্রে থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102