বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত

গরমে বিদ্যুৎ সরবরাহে পূর্ণ প্রস্তুতি: ফাওজুল কবির

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঈদের দশদিনের ছুটি শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার পুরোপুরি প্রস্তুত। প্রয়োজনে তেলের বিদ্যুৎকেন্দ্র চালু করে চাহিদা পূরণ করা হবে।

তিনি আরও বলেন, “গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়ছে, এখন গ্রামে এসি ও ফ্রিজ ব্যবহার বাড়ায় বিদ্যুতের প্যাটার্ন বদলেছে। কিছু কিছু এলাকায় সমস্যার কারণে লোডশেডিং হতে পারে, তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এমন কথা সঠিক নয়।”

ফাওজুল কবির জানান, ছুটির সময়ে দেশের বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট। তিনি আশ্বস্ত করেন, গরমে বিদ্যুতের ব্যবস্থাপনা নিয়ে সরকারের প্রস্তুতি রয়েছে।

এ সময় সড়ক পরিবহণ ও সেতু বিষয়ক উপদেষ্টা হিসেবেও তিনি ঈদের আগে যানজট প্রসঙ্গে বলেন, “ঈদের আগে দুদিন ছুটির কারণে যানচাপ বেশি ছিল। রমজানের মতো স্বস্তি না হলেও ঈদযাত্রা মোটামুটি ভালই হয়েছে।”
তিনি ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল না করারও ঘোষণা দেন এবং যানজট ও দুর্ঘটনা কমাতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102