রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

উত্তরায় সেনাবাহিনীর অতিরিক্ত ভাড়াবিরোধী অভিযান

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫

ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ভিড়ের মধ্যে আজ শনিবার রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় সেনাবাহিনী ভাড়া নিয়ন্ত্রণে তিন ঘণ্টাব্যাপী একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৫টি বাসে ভাড়ার অনিয়ম ধরা পড়ে, যেখান থেকে অতিরিক্ত নেওয়া ভাড়া যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়।

বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত চলা অভিযানে সেনাবাহিনী বিভিন্ন বাস থামিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, একাধিক বাস অতিরিক্ত ভাড়া নিচ্ছে। অভিযোগের ভিত্তিতে হেলপার ও সুপারভাইজারদের জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সংশ্লিষ্টদের কাছ থেকে অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়।

উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরা যাত্রী আমেনা খাতুন বলেন, ‘আমরা দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় এসে এমন উদ্যোগ দেখে স্বস্তি পেয়েছি। আশা করি সেনাবাহিনীর এই অভিযান নিয়মিত হবে। তাহলে কেউ অতিরিক্ত ভাড়া নিতে সাহস করবে না।’

একইভাবে আরেক যাত্রী আশরাফুল আলম বলেন, ‘আমরা জানি যে বাসগুলো বেশি ভাড়া নিচ্ছে। কিন্তু কিছু বলার উপায় ছিল না। আজ সেনাবাহিনী এসে আমাদের অতিরিক্ত টাকা ফিরিয়ে দিয়েছে। এতে আমরা সন্তুষ্ট।’

ভাড়া অনিয়মের বিষয়ে অধিকাংশ বাসকর্মী নির্দিষ্ট কোনো তালিকা দেখাতে পারেননি। কেউ কেউ দাবি করেন, মালিক পক্ষের নির্দেশেই বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী তাদের জিজ্ঞেস করে জানতে চায়, কেন বাসে নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হয়নি। শেষ পর্যন্ত বাসকর্মীরা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন অনিয়ম না করার প্রতিশ্রুতি দেন।

উত্তরা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাবিত বিন শাহিন বলেন, ‘আমরা আজ তিন ঘণ্টা এই অভিযান পরিচালনা করেছি। অভিযানে ১৫টি বাস চেক করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে কয়েকটি বাসকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের সক্ষমতার মধ্যে থেকে এ ধরনের অভিযান সামনে আরও চালিয়ে যাব।’

স্থানীয় যাত্রীরা বলছেন, যেখানে সেনাবাহিনীর নজরদারি রয়েছে, সেখানে সাধারণত ভাড়া সিন্ডিকেট সক্রিয় হতে পারে না। কিন্তু অন্যান্য এলাকায় এখনো অনিয়ন্ত্রিত ভাড়া আদায় অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102