বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের উড়াল সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু গ্রেপ্তার কওমি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

ইরানের নতুন সেনাপ্রধান হলেন আমির হাতেমি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আমির হাতেমি। তাকে নিয়োগ দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।

শুক্রবার (১৩ জুন) এক সরকারি ডিক্রির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।  খবর ইন্ডিয়া টুডের।

জেনারেল হাতেমি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশে আয়াতুল্লাহ খামেনী জেনারেল হাতেমির ‘নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা’-কে ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং তার নেতৃত্বে সেনাবাহিনীতে ‘একটি রূপান্তরমূলক ও বিপ্লবী দৃষ্টিভঙ্গির’ আহ্বান জানান।

ডিক্রিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর বিশাল সক্ষমতা ও বিশ্বস্ত কর্মীদের সংখ্যা, প্রতিরক্ষা ও তার বাইরেও অর্জিত অভিজ্ঞতার কারণে, আশা করা যায় যে আপনার নেতৃত্বে যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালীকরণ, কর্মীদের কল্যাণ এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা ত্বরান্বিত হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102