বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ জুন) কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি দল। সোহেল আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আড়াইহাজারের বালিয়াপাড়া ব্রা‏হ্মন্দী এলাকার মো. মকবুল হোসেনের ছেলে ও সোহেল সহযোগী ফজলুল হক একই এলাকার আউয়ালের ছেলে।

স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সোহেল প্রভাব খাটিয়ে বিগত নির্বাচনে ব্রা‏হ্মন্দী ইউনিয়নের মেম্বার হন। এরপর সে আরও বেপরোয়া হয়ে উঠে। মাদক কারবার ও সেবনে জড়ায়। হয়ে উঠে শীর্ষ মাদক কারবারি। সন্ত্রাসী কর্মকান্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন সোহেল। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। এসব অপকর্ম সোহেলের সহযোগী হিসেবে কাজ করেন ফজলুল হক। কেউ তাদের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার বিরোধিতা করলেই তাকে সোহেল ও তার সহযোগীরা নির্মমভাবে নির্যাতন করে।

র‌্যাব আরও জানায়, সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক, অপহরণ, চুরি, হত্যা চেষ্টাসহ ১৪-১৫টি মামলা রয়েছে। এছাড়া ফজলুল হকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস, অপহরণ, ছিনতাইসহ ৪-৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদেরকে আড়াইহাজার থানায় হন্তান্তরর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102