শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

আব্দুল্লাহপুর দিয়ে ঢাকায় ঢুকছে মানুষ, সেনা তল্লাশি জোরদার

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫

টানা ঈদের ছুটি কাটিয়ে সড়ক পথে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা-বিমানবন্দর মহাসড়ক ধরে ঢাকায় প্রবেশ করেছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ নানা ধরণের পরিবহন।

যাত্রীদের কারো কারো বাসা উত্তরার আশপাশের এলাকাগুলোতে হওয়ায় অনেকেই এসে নামছেন আব্দুল্লাহপুর বাস কাউন্টারগুলোতে। বিকেলে আব্দুল্লাহপুর উড়াল সড়কের ওপরে গিয়ে দেখা যায়, যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে তারপর হেটে নিচে নেমে আসছেন। কারো মাথায় বস্তা, কাঁধে ও হাতে ব্যাগ-বস্তাসহ গ্রাম থেকে নিয়ে আসা বিভিন্ন জিনিসপত্র।

ঈদের ছুটি কাটিয়ে নেত্রকোণা থেকে পরিবার নিয়ে ঢাকা ফেরা উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসিন্দা চাকুরিজীবি লিয়াকত মজুমদার উত্তরা নিউজকে জানায়, রাস্তায় যানজট কম। তবে বাস কাউন্টারগুলো বেশি ভাড়া নিচ্ছে। কয়েকদিন ঘুরে টিকেট পেতে হয়েছে।

রংপুর থেকে ঢাকায় ফেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা সুলতানা বলেন, ‘বাসের ভাড়া আগের চেয়ে বেশি দিয়ে ঢাকায় আসতে হয়েছে। রাস্তায় হালকা পাতলা জ্যাম ছিল।

বাসে ময়মনসিংহ থেকে ঢাকা আসা কলেজ শিক্ষার্থী লাবনী আক্তার জানায়, বাসের টিকেট পেতে খুব সমস্যা হয়েছে। কাউন্টারগুলো বলছে টিকেট শেষ হয়ে গেছে। ঈদে গ্রামে যাওয়া-আসায় প্রতিবারই এই সমস্যাটা হয়। রাস্তায় যানজটও আছে।

এদিকে, ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে দুপুরে উত্তরার বিএনএস সেন্টার ও আজমপুর এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখা গেছে। অভিযানে ফিটনেস ও লাইসেন্সবিহীন চালক এবং বাড়তি ভাড়া আদায়কারী গাড়ি চালকদের জরিমানা করা হয়েছে। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের তল্লাশি করতে দেখা গেছে। এ সময় বিআরটিএ’র অভিযানে ১৯ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা ও হানিফ পরিবহন, আজমেরি পরিবহন এবং ভিআইপি পরিবহনের তিনটি বাস জব্দ করা হয়।

অভিযানে ট্রাফিক পুলিশের মামলায় ২৩ যানবাহনকে পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়াও যাত্রীদের কাছ থেকে বার হাজার পঞ্চাশ টাকা অতিরিক্ত ভাড়া নেয়ায় ইউনাইটেড পরিবহন, এস আর ট্রাভেলস ও এসআই পরিবহনের বাস থেকে সেসব বাড়তি ভাড়া সেনাবাহিনীর তত্বাবধায়নে যাত্রীদের ফেরত দেয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন, বেশিরভাগ দূরপাল্লার বাসগুলো রুট ভায়োলেশন করছে। এতে করে সড়কে চাপ বৃদ্ধি এবং যানজট সৃষ্টি হয়। এদেরকে আমরা জরিমানা করেছি।

বিকেলে উত্তরা আব্দুল্লাহপুর উড়াল সড়কের ওপর বাড়তি ভাড়া আদায়রোধে চেকপোস্ট বসিয়ে অভিযানের নেতৃত্ব দেয়ার উত্তরা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাবিত বিন শাহীন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এর অংশ হিসেবে আদায় করা অতিরিক্ত অর্থ আমরা যাত্রীদেরকে ফেরত দেয়ার ব্যবস্থা করেছি।

ঈদ ফেরত যাত্রীদের নিরাপত্তায় নিশ্চিতে ঢাকার প্রবেশদ্বার উত্তরাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান উত্তরা নিউজকে বলেন, যাত্রী সাধারণের নিরাপত্তায় আমাদের টহল টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ঢাকায় প্রবেশ নির্বিঘ্ন রাখতে আমরা সচেষ্ট থাকব।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102