মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

মধ্যরাতে উত্তরায় নাহিদ ইসলাম, কার্যালয় পরিদর্শন

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

হঠাৎ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরায় আসার খবর পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটার দিকে সঙ্গীদের নিয়ে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত এনসিপি উত্তরার কার্যালয়ে আসেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও প্রতিনিধিরা নাহিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নাহিদ ইসলামের কার্যালয় পরিদর্শনের তথ্য নিশ্চিত করে উত্তরার এনসিপির দায়িত্বশীল নেতা মান্নান তালুকদার মাহিন জানান, উত্তরা পার্টি অফিসে আনঅফিসিয়াল  আমাদের দলের প্রধান জননেতা নাহিদ ইসলাম এসেছিলেন। তিনি সবার খোঁজ খবর নিয়েছেন এবং শীঘ্রই অফিসিয়ালি উত্তরার সহযোদ্ধা ও প্রতিনিধিদের সাথে দেখা করবেন বলে আমাদেরকে জানিয়ে গেছেন।

উল্লেখ্য যে, জুলাই আন্দোলনে উত্তরায় ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় ছাত্র-জনতা। ১৬ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত উত্তরার রাজপথে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের দাবিতে কঠোর ভূমিকা পালন করতে গিয়ে প্রায় দেড়শতাধক ছাত্র জনতা উত্তরায় শহিদ হন। ৫ আগস্ট কারফিউ ভেঙ্গে সর্বপ্রথম উত্তরা থেকে গণভবনের দিকে ছাত্র-জনতার ঢল নামে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102