শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধা সংজ্ঞায় যুক্ত হল নতুন ধারা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৪ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সাম্প্রতিক অধ্যাদেশের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধন করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরে মঙ্গলবার (৩রা জুন,২০২৫) রাতে জারিকৃত ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এ বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত সংজ্ঞায় বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) এবং তার স্বীকৃত বাহিনীর সদস্যরা ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে গণ্য হবেন। অন্যদিকে, মুজিবনগর সরকারের অধীন কর্মকর্তা-কর্মচারী, দূত, এবং নিযুক্ত চিকিৎসক ও নার্সদের ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অধ্যাদেশ জারির পর কিছু গণমাধ্যমে দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদসহ প্রায় ৪০০ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়েছে। তবে সরকার এই দাবি সরাসরি অস্বীকার করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সংজ্ঞায় কারো স্বীকৃতি বাতিল করা হয়নি; বরং সুনির্দিষ্টভাবে বিভিন্ন ভূমিকার ভিত্তিতে শ্রেণিবিন্যাস করা হয়েছে।

নতুন এই সংজ্ঞা ঘিরে দেশের রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হলেও সরকার বলছে, এটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও স্পষ্ট ও শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করার লক্ষ্যে করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102