শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

সারা দেশে বৃষ্টির আভাস, দমকা হাওয়া ও বজ্রপাতের শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (২রা জুন,২০২৫) আবহাওয়া অফিসের সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, দেশের উপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের উত্তরাংশে এটি মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সারাদেশেই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও যশোরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়, যেখানে ১৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার এই অবস্থা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দমকা হাওয়া ও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102