শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

নিবন্ধন ফিরাতে ইসির সাথে বৈঠক জামায়াতের

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (২ জুন) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

দলে আরও ছিলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে, রোববার (১ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতকে পুনরায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সুযোগ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিকেলে বিচারপতিদের স্বাক্ষরের পর আদেশের অনুলিপি প্রকাশ ও কমিশনে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট শিশির মনির।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102