বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো স্টোর এখন উত্তরায়

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরার সেন্টার পয়েন্টে উদ্বোধন করা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোর। ২,৬০০ বর্গফুট আয়তনের এই স্টোরে মিলছে টেকনোর সর্বশেষ স্মার্টফোন, এআই গ্যাজেট ও আনুষঙ্গিক পণ্য।

টেকনো কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে ক্যামন ৪০ সিরিজসহ নানা ধরনের স্মার্টফোন, স্মার্টওয়াচ, এআই স্মার্ট গ্লাস, গেমিং ডিভাইস এবং ট্যাবলেট পাওয়া যাবে। এই স্টোরে গ্রাহকরা টেকনোর এআই প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন।

‘দ্য এরা অব টেকনো এআই’ শিরোনামে জমকালো উদ্বোধনী আয়োজনে অংশ নেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, মিনার আহমেদ ও মাশা। ফ্যাশন ডিজাইনার আজরা মাহমুদের তত্ত্বাবধানে হয় একটি এআই-ভিত্তিক ফ্যাশন শো।

অনুষ্ঠানে ক্যামন ৪০ সিরিজের বিশেষ ফিচার তুলে ধরা হয়। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি নাইট ক্যামেরা, ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং ডাস্ট ও ওয়াটারপ্রুফ প্রযুক্তি (IP68 ও IP69)।

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, “এই স্টোর প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি অভিজ্ঞতার কেন্দ্র। এখানে তারা টেকনোর উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি সরাসরি দেখতে ও বুঝতে পারবেন।”

উদ্বোধন উপলক্ষে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত চলছে বিশেষ ডিসকাউন্ট ও উপহার অফার।
স্টোরটি প্রতিদিন খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102