সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

উত্তরা ফ্রেন্ডস ক্লাব থেকে আর্মি ক্যাম্প স্থানান্তর

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরা আর্মি ক্যাম্প স্থানান্তর হয়েছে। উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ ফ্রেন্ডস ক্লাব মাঠ থেকে সরিয়ে পূর্বের জায়গা এয়ারপোর্টের আশকোনা হজ ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

সোমবার উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই লক্ষ্যে ০১ জুন উত্তরা আর্মি ক্যাম্প ফ্রেন্ডস ক্লাব (প্লট নং-২৮, রোড নং-৭, সেক্টর-৩) হতে আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক সকল কার্যক্রম হজ্জ ক্যাম্প হতে পরিচালনা করা হবে।

এদিকে, যে কোন তথ্য দিয়ে সহায়তা করার জন্য সরাসরি যোগাযোগ করা যাবে (০১৭৬৯০২৫৭৬৬ এবং ০১৭৬৯০২৫৭৬৯) বলে জানিয়েছে সেনাবাহিনী উত্তরা ক্যাম্প সূত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102