বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

উত্তরায় র‍্যাবের মোবাইল কোর্ট

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (২রা জুন,২০২৫) ঢাকা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী র‌্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায়ের যে কোনো অভিযোগ পেলে সড়ক পরিবহন আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‌্যাব-১ এর মেজর আহনাফ জানান, বেশ কিছু পরিবহন কাউন্টার সরকার নির্ধারিত বিআরটি ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছিলো, যাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, “যাত্রীদের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয়, সেজন্য ২৪ ঘণ্টা  ‘৯৯৯’ হটলাইনে অভিযোগ নেওয়া হচ্ছে।” এছাড়াও যেকোন অভিযোগে র‍্যাব-১ কে জানাতে চাইলে তাদের হটলাইন নাম্বারে “০১৭৭৭-৭১০১২২” যোগাযোগ করতে বলা হয়েছে।

অভিযানের পাশাপাশি সড়ক ও নৌপথে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার রয়েছে। জনগণকে সচেতন থাকার জন্য এবং কোনো অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

প্রশাসনের এই তৎপরতায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে আশা করেছেন, ঈদপর্বে এই ধরনের নিয়ম ও শৃঙ্খলা বজায় থাকবে এবং তাদের যাত্রা আরও নিরাপদ হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102