শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

ইসরায়েলি হামলায় গাজার রক্তস্রোত, নিহত ৩৭

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা থামার নাম নিচ্ছে না। নতুন হামলায় কমপক্ষে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই সঙ্গে গাজায় নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছে ১৩৬ জন, ফলে সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজারের ওপর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া বিমান হামলায় এ পর্যন্ত ৪ হাজার ১৪৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ হাজার ১৪৯ জন। আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েলি এই বর্বর হামলা পুনরায় শুরু করে, যা গাজায় অব্যাহত মানবিক সংকটের সৃষ্টি করেছে।

মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বিমান হামলায় এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া রয়েছে, যাদের উদ্ধারকারীরা সঠিক সময়ে পৌঁছাতে পারেনি।

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ইসরায়েল ও গাজা সীমান্তে যুদ্ধবিরতি হয়েছিল। প্রায় দুই মাস শান্তিপূর্ণ সময়ের পর হামাস ও ইসরায়েলের মতবিরোধের কারণে আবারো যুদ্ধবিরতি ভেঙে গাজায় আগ্রাসন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102