শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

শেখ হাসিনাকে দিয়েই শুরু হলো জুলাই গণহত্যার বিচার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে।

শেখ হাসিনার সঙ্গে মামলার আরও দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধেও পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন জানায়, সারা দেশে জুলাই-আগস্টজুড়ে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার ‘নির্দেশ ও নেতৃত্ব’ ছিল।

এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে এবং তা ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

প্রসঙ্গত, সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যে তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ মামলার মধ্য দিয়ে আন্দোলনে নিহত নিরস্ত্র মানুষদের বিচারের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102