রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের ‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম সালমানের রান আউট প্রসঙ্গে লিটন—‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি আমিরাতে থাকা মার্কিন ‘গোপন ঘাঁটিতে’ হামলার ঘোষণা ইরানের ইসলামের সমরনীতি : শান্তি প্রতিষ্ঠার নৈতিক সংগ্রাম রমজানে রাসুল (সা.)-এর দানশীলতার অনন্য দৃষ্টান্ত সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি

১০০ কোটি রুপি মানহানি মামলার হুমকি পেলেন শোয়েব আখতার

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার সপ্তাহখানেক আগে এক টেলিভিশন অনুষ্ঠানে করা মন্তব্যের কারণে মানহানির মামলার হুমকি পেয়েছেন। তার বিরুদ্ধে ১০০ কোটি পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দাবির অভিযোগ আনা হয়েছে।

টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক নোমান নিয়াজ, যিনি পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্কের (পিটিভি) স্পোর্টস ডিরেক্টর এবং পাকিস্তান দলের ‘ডেটা অ্যানালিস্ট’ হিসেবেও কাজ করেছেন, তিনি শোয়েবের বিরুদ্ধে এই আইনি নোটিশ দিয়েছেন।

বিগত একটি টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব আখতার বলেন, “নিয়াজ আমাদের ব্যাগ ও মালপত্র বয়ে নিয়ে যেত। দলে এটাই ওর কাজ ছিল। এর বাইরে ওকে কিছু করতে দেখিনি।” এই মন্তব্যে আপত্তি জানান নিয়াজ।

নোটিশে বলা হয়েছে, শোয়েবকে ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না করলে তিনি ১০০ কোটি রুপি মানহানির মামলা করবেন।

শোয়েব আখতার ও নোমান নিয়াজের মধ্যে এটি প্রথমবারের মত বিবাদ নয়। ২০২১ সালে এক টেলিভিশন অনুষ্ঠানে শোয়েবকে বিতর্কিতভাবে অনুষ্ঠানে থেকে চলে যেতে বাধ্য করেন নিয়াজ। সেই ঘটনার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিলো এবং পাকিস্তান সরকারকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। সেই সময় নিয়াজকে ক্ষমা চাইতে হয়েছিলো।

বর্তমানে এই মানহানি মামলার হুমকি আবারও তাদের সম্পর্কের উত্তাপ বৃদ্ধি করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102