মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

চার দিনেও অপ্রস্তুত, কাদা-পানিতে কামারপাড়া পশুহাটের দুর্ভোগ

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা কামারপাড়া কোরবানির পশুর হাট প্রস্তুতির কাজ এখনো শেষ হয়নি। ইজারা সংক্রান্ত জটিলতা ও টানা বৃষ্টিতে হাট ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 

রবিবার সরেজমিন ঘুরে দেখা যায়, হাটের বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানিতে চলাচলে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। সেই সঙ্গে ভেজা জায়গায় গরু রাখতে পারছেন না বেপারীরাও।

চার দিনের বৃষ্টিতে কাদা, কামারপাড়া হাটের দুর্ভোগ চরমে | ছবি: উত্তরা নিউজ

গরু বিক্রেতা মন্টু মিয়া বলেন, “মাঠে কাদা, পানি—গরু রাখাই কষ্টকর। ক্রেতাও আসছে না।”

আরেকজন ক্রেতা বলেন, “এখনো হাট পুরোপুরি প্রস্তুত না, বৃষ্টির ভেতর গরু দেখা সম্ভব হচ্ছে না।”

জানতে চাইলে হাট কমিটির সদস্য আমিনুল ইসলাম উত্তরা নিউজকে বলেন, ইজারা সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। বৃষ্টির কারণে মাঠ ও ডেকোরেশন প্রস্তুতিও বিঘ্নিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102