শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

থাইল্যান্ডের গর্ব, মিস ওয়ার্ল্ড ২০২৫ ওপল সুচাতা!

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ জুন, ২০২৫

বিশ্ব সুন্দরীর মুকুট উঠেছে থাইল্যান্ডের তরুণী ওপল সুচাতা চুয়াংস্রির মাথায়। ৩১ মে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি প্রথম থাই নারী হিসেবে এই গৌরব অর্জন করেন। ২১ বছর বয়সী ওপল প্রথম থাই নারী হিসেবে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে দেশকে গর্বিত করেছেন।

পূকেটে জন্মানো ওপল থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন করছেন। তিনি থাই, ইংরেজি ও চীনা ভাষায় দক্ষ। ১৬ বছর বয়সে স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের পর ‘OpalForHer’ নামে একটি সামাজিক প্রকল্প শুরু করেন, যা স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে।

২০২৪ সালে মিস ইউনিভার্স থাইল্যান্ডের মুকুট অর্জনকারী ওপল একই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তৃতীয় রানার-আপ হন। মিস ওয়ার্ল্ড ২০২৫ প্রতিযোগিতায় ইথিওপিয়ার হাসেত দেরেজে আদমাসু প্রথম রানার-আপ হয়েছেন।

হায়দরাবাদের HITEX এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের ১০৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। ওপালের এই অর্জন শুধু থাইল্যান্ড নয়, বিশ্বজুড়ে নারীদের জন্য অনুপ্রেরণার বার্তা বহন করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102