সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ায় স্নাতক অনুষ্ঠানে নিষিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মেঘা ভেমুরিকে স্নাতক সমাপনী অনুষ্ঠানে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) কর্তৃপক্ষ। মেঘা ভেমুরি এমআইটির ২০২৫ ব্যাচের সভাপতি। স্নাতক অনুষ্ঠানের প্রধান (মার্শাল) হিসেবে অংশ নেওয়ার কথা ছিল তার।

গত বৃহস্পতিবার (২৯শে মে) এক অনুষ্ঠানে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলকে সমালোচনায় করায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেলিসা নোবেলস।

তিনি আরও বলেন, মেঘা মঞ্চে প্রতিবাদ চালিয়ে অনুষ্ঠান ব্যাঘাত সৃষ্টি করেছেন। যা নির্ধারিত নিয়ম, স্থান, সময় ও পদ্ধতি লঙ্ঘিত হয়েছে। মেঘাসহ তার পুরো পরিবার ওই দিন পুরো সময় জুড়েই ক্যাম্পাসে নিষিদ্ধ থাকবেন।

সেদিনের বক্তৃতায় মেঘা ইসরায়েল নৃশংসতার কঠোর সমালচনা করে বলেছিলেন, এমআইটি একটি বিদেশি সামরিক বাহিনীর সঙ্গে গবেষণায় অংশ নিচ্ছে, সেটা হলো ইসরায়েলি বাহিনী। আমরা দেখছি, ইসরায়েল কীভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে। এটা লজ্জার যে এমআইটি এতে অংশীদার। এমআইটির স্নাতক ব্যাচের সভাপতি মেঘা ভেমুরি তাঁর পুরো বক্তৃতায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত মেঘা ভেমুরির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আলফারেটা শহরে। মেঘা এমআইটির ছাত্রসংগঠন রিটেন রেভল্যুশনের (Written Revolution) সদস্য, যা বিপ্লবী চিন্তাধারা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102