শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

তিস্তায় পানি বৃদ্ধি, ভারতে রেড অ্যালার্ট জারি, সতর্কতায় বাংলাদেশও

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার এলাকায় টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এ পরিস্থিতিতে ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নদীর পানি দ্রুত বাড়ায় ওই অঞ্চলে বন্যার সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি গত কয়েকদিনে দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় জনজীবনে বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে নদীর তীরবর্তী গ্রাম ও শহরগুলোতে প্লাবনের আশঙ্কা রয়েছে।

এদিকে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি প্রবাহকে ক্রমাগত নজরদারি করা হচ্ছে। যদিও এখনো দেশের তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে, তবুও সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের বন্যাপ্রবণ এলাকার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় জনগণও সতর্ক রয়েছে এবং নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাড়ি-ঘর ছাড়ার প্রস্তুতিও চলছে কিছু এলাকায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে উভয়পক্ষের তীরবর্তী এলাকার জনজীবন ও ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102