মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরায় চাকরির নামে অশ্লীল ভিডিও-মুক্তিপণ; গ্রেফতার ৫

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের আটকে রেখে প/র্নো ভিডিও বানাতো একটি সংঘবদ্ধ চক্র। ভিডিও ধারণের আগে ভুক্তভোগীদের ইয়াবাসহ নেশাদ্রব্য সেবনে বাধ্য করা হতো। পরে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হতো মোটা অংকের মুক্তিপণ।

সম্প্রতি উত্তরা পশ্চিম থানা পুলিশ এক কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে এই চক্রের সন্ধান পান। এ ঘটনায় মাসুম পারভেজ, সোলাইমান হোসেন, শফিকুল ইসলাম সৌরভ, মোছা. মায়া ও রুলি খানম নামের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, গ্রেফতারদের মোবাইল থেকে  শতাধিক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে। যা দ্বারা ভুক্তভোগীদের পরিবার থেকে আদায় করা হতো বিপুল টাকা।

পুলিশ জানায়, আসামিরা উত্তরার একটি ভাড়া বাসায় থেকে প/র্নো চক্রটি পরিচালনা করতো। এদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্র জানায়, গত ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে রূপনগর আবাসিক এলাকা থেকে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। পরদিন রাত ২টা ৩৬ মিনিটে ছাত্রীর মায়ের মোবাইলে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এক অজ্ঞাত ব্যক্তি। পরে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ জানানো হলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটি শনাক্ত করে পুলিশ।

২৮ মে বিকেল ৩টা ২০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় ওই পাঁচজনকে। এ সময় জব্দ করা হয় ৬০ পিস ইয়াবা, দুটি সিসি ক্যামেরা, তিনটি মোবাইল ফোন এবং বিভিন্ন সময় আদায় করা ১ কোটি ৪১ লাখ টাকা।

তদন্তে জানা গেছে, মধুমিতা নামে এক তরুণী ভুক্তভোগীর বান্ধবী সেজে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে চক্রের বাসায় নিয়ে যায়। প্রথম দফায় লোক দেখানো ইন্টারভিউর নামে ছবি তোলা হয়। পরে তাকে বলা হয়, বিদেশি ক্রেতাদের সঙ্গে সময় কাটাতে হবে। ২৬ মে ফের বাসায় ডেকে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে ভিডিও ধারণ করা হয়।

পুলিশ আশঙ্কা করছে, চক্রটি এসব ভিডিও প/র্নো সাইটেও বিক্রি করে থাকতে পারে। তদন্ত অব্যাহত রয়েছে। চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102