শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

মেক্সিকোতে অপহরণের পর ৫ সংগীতশিল্পীকে খুন, গ্রেপ্তার ৯

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ মে, ২০২৫
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রেইনোসা শহরে নিখোঁজ পাঁচ সংগীতশিল্পীকে অপহরণের পর হত্যা করেছে গালফ কার্টেলের সদস্যরা। মেক্সিকান কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তামাউলিপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেল ইরভিং বারিওস মোহিকা জানিয়েছেন, কুখ্যাত গালফ কার্টেলের ৯ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও দুটি যানবাহন জব্দ করা হয়।মোহিকা বলেন, ‘গ্রুপো ফিউজিটিভো’ নামে পরিচিত এই ব্যান্ডের সদস্যরা গত ২৫ মে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অপহরণের শিকার হন। এরপরই তাদের পরিবার থেকে মুক্তিপণ দাবি করে অপরাধীরা। মেক্সিকান আঞ্চলিক সংগীত পরিবেশন করা এই সংগীতশিল্পীদের বয়স ছিল ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা স্থানীয় পার্টি ও নাচের অনুষ্ঠানে নিয়মিত সংগীত পরিবেশন করতেন।সংগীতশিল্পীদের কি তাদের গানের জন্য হত্যা করা হয়েছে, নাকি স্থানীয় সহিংসতায় জড়িয়ে পড়েছিলেন তা নিয়ে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এই হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে মেক্সিকান পুলিশ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন গালফ কার্টেলকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। চলতি বছরের জানুয়ারিতে মেক্সিকো ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস।এতে রেইনোসাসহ একাধিক শহর পরিহার করতে বলা হয়, কারণ এসব এলাকায় ‘অপরাধ ও অপহরণের উচ্চ ঝুঁকি’ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102